![]() |
![]() |
![]() |
|||||||||
|
|||||||||||
|
১৯৩৮ এর ১৪ নভেম্বর আবু তাহেরের জন্ম। স্বাধীনতা প্রত্যাশী যুবক আবু তাহের ১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের দৃঢ় আশা নিয়ে। ১৯৭১ সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে জনযুদ্ধের নীতিকে তিনি অগ্রাধিকার দেন। ১৯৭২ সালে গঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তার নেতৃত্বে জাসদ, বিপ্লবী গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থার উদ্যোগে সংঘটিত হয় মহান সিপাহী জনতার অভ্যুত্থান। কিন্তু বন্ধুরূপী ঘাতকের বিশ্বাস ঘাতকতায় সে অভ্যুত্থানে মানুষের মুক্তি আসেনি। ১৯৭৬ সালের ২১ জুলাই এই মহান দেশপ্রেমিককে জিয়াউর রহমানের সামরিক সরকার ষড়যন্ত্রমূলক গোপন ও মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। নিকারাগুয়ায় যারা জেনারেল অগাষ্টো সানডিনোর আদর্শে উদ্দীপ্ত হয়েছিলেন তারাই ১৯৩৪ সালে তাঁর মৃত্যুর অর্ধশতাব্দী পর আবারো উঠে দাঁড়ান। তাহেরের মত সানডিনোও বিশ্বাস ভঙ্গের শিকার হয়েছিলেন, তাঁকেও হত্যা করা হয়েছিল। ....... হয়তো আবু তাহেরের দৃষ্টান্ত এমনি বুদ্ধিদীপ্ত অনুপ্রেরণার জোয়ার আনবে। চারপাশে নির্যাতিত মানুষের ভীড় দেখে যারা আত্ম জিজ্ঞাসায় ব্রতী হবেন, জানতে চাইবেন তাদের মধ্যে কেউ কোন দিন পৃথিবী বদলে দিতে উঠে দাঁড়িয়েছিলো কিনা, তাদের জন্য নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে হয়তোবা.......
|
|
|